একদিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 30 June 2021

একদিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড


সু-স্বাস্থ্য ডেস্ক :
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৩ জনে।


বুধবার (৩০ জুন) কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।


গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৮২২  জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।


গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৫৫০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৮ লাখ ১৬ হাজার ২৫০  জন হয়েছে।


দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


No comments:

Post a Comment

Pages