এক সপ্তাহ প্রচার-প্রচারণা বন্ধ রাখায় নির্দেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 28 June 2021

এক সপ্তাহ প্রচার-প্রচারণা বন্ধ রাখায় নির্দেশ


সময় ডেস্ক :
আসন্ন সিলেট-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা এক সপ্তাহ  বন্ধ রাখায় নির্দেশ দিয়েছে সরকার।


করোনাভাইরাসের সংক্রমণের লাগাম টেনে ধরকে সোমবার (২৮ জুন) থেকে ‘সীমিত’ ও আগামী বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে সারা দেশে ‘কঠোর’ লকডাউন জারি করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।


সিলেটে টানা ৪ দিনে করোনা কেড়ে নিয়েছে ১৫ জনের প্রাণ। প্রায় প্রতিদিনই করোনা রোগী হিসেবে শনাক্ত হচ্ছেন দুই শতাধিক নারী-পুরুষ। এ অবস্থায় সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের পক্ষে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত গণজমায়েত করে কোনো ধরনের প্রচার-প্রচারণা বা নির্বাচনী অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।


এ বিষয়ক একটি পরিপত্র সোমবার সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন।


তিনি বলেন, আজ (সোমবার) সংশোধিত একটি পরিপত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই পরিপত্র অনুযায়ী আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রার্থীদের পক্ষে গণজমায়েত করে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাবে না।


তিনি জানান, ৮ তারিখ থেকে করা যাবে কি যাবে না- সেটি কমিশন পরবর্তীতে আমাদেরকে জানাবে।


অপর এক প্রশ্নের জবাবে মোহা. ইসরাইল হোসেন বলেন, কঠোর লকডাউনকালীন নিয়ম ভঙ্গ করলে প্রার্থী বা তাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে এই ৭ দিন আমাদেরকে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে হবে। তবে ৮ জুলাইন থেকে আলাদা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে।


No comments:

Post a Comment

Pages