করোনাভাইরাসের নূতন চিকিৎসা আবিষ্কার! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 16 June 2021

করোনাভাইরাসের নূতন চিকিৎসা আবিষ্কার!


সু-স্বাস্থ্য ডেস্ক :
বিশ্বব্যাপী করোনা মহামারির দেড় বছর পার হওয়ার মধ্যে বেশ কিছু কোম্পানি করোনার টিকা বাজারে এনেছে। বিশ্বের অনেক দেশ এটার প্রয়োগও শুরু করেছে। তবে শতভাগ ফল পাওয়া যাচ্ছে না। কিন্তু এবার করোনা চিকিৎসায় নূতন তথ্য দিয়েছে ব্রিটেনের বিজ্ঞানীরা।


করোনা রোগীদের জীবন রক্ষায় তারা এক নূতন পথ খুঁজে পেয়েছেন। তবে এ পদ্ধতি খুবই ব্যয়বহুল বলে জানিয়েছেন ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা। এতে প্রায় ১,০০০ থেকে ২,০০০ ডলার ব্যয় হওয়ার কথা বলা হয়েছে।


নূতন আবিষ্কৃত করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতির নাম মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট। এটি উদ্ভাবন করেছে রিজেনারন নামের একটি প্রতিষ্ঠান।

 

স্যালাইনের মাধ্যমে এ ওষুধ রোগীর শরীরে প্রবেশ করিয়ে এন্টিবডি তৈরি করে তাকে সুস্থ করে তোলা হচ্ছে। ইতোমধ্যে ব্রিটেনের বিভিন্ন হাসপাতালের প্রায় ১০ হাজার করোনা রোগীর ওপর এই চিকিৎসার পরীক্ষা চালানো হয়। এই চিকিৎসা মূলত করোনা ভাইরাসে যাদের অবস্থা খুবই ভয়াবহ মূলত তাদের জন্যই এ চিকিৎসা সুখবর নিয়ে এসেছে।


নতুন এই চিকিৎসা দিয়ে করোনায় আক্রান্ত প্রতি ১০০ জন রোগীর মধ্যে ছয় জনের জীবন রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নূতন এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে মৃত্যু ঝুঁকি কমার পাশাপাশি চিকিৎসার সময়ও কমেছে।


সূত্র : বিবিসি

No comments:

Post a Comment

Pages