সরকারী নির্দেশ অমান্য করে যাত্রী বহনের দায়ে ৬ বাস আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 6 May 2021

সরকারী নির্দেশ অমান্য করে যাত্রী বহনের দায়ে ৬ বাস আটক


সময় ডেস্ক :
সরকারী আদেশ অমান্য করে যাত্রী পরিবহনের দায়ে ৬টি নৈশকোচ আটক করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (০৬ মে) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে কোচগুলো আটক করা হয়। রাতের আঁধারে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।


আটক কোচগুলো হলো, সৈয়দপুর-ঢাকাগামী এ খালেক স্পেশাল, ঠাকুরগাঁও-কুমিল্লাগামী নবনী পরিবহন, নীলফামারী-ঢাকাগামী তয়েজ এন্টারপ্রাইজ, পঞ্চগড়-ঢাকাগামী সাগরিকা এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকাগামী ভাই ভাই পরিবহন ও ঠাকুরগাঁও-ঢাকাগামী তিশা এন্টারপ্রাইজ।


অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারওয়ার আলমের নেতৃত্বে থানা ও ট্রাফিক পুলিশ এ অভিযানে অংশ নেয়। এ সময় ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর নাহিদ পারভেজ চৌধুরী, অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান, ট্রাফিক সার্জেন্ট আব্দুল খালেক, আশরাফ কোরাইশী ও বরকতুল্লাহ সরকার উপস্থিত ছিলেন।


সৈয়দপুর সার্কেল সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, সরকারী নির্দেশ অমান্য করে যাত্রী পরিবহনের দায়ে আটক ওইসব কোচের চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।  তিনি জানান, আন্তঃজেলায় কোন বাস চলাচল করলে অবশ্যই আইনের আওতায় নেয়া হবে। এ ছাড়া জেলার অভ্যন্তরে চলাচলকারী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানছে কিনা তা তদারকির জন্য চেকপোষ্ট বসিয়ে মনিটরিং করা হচ্ছে।


No comments:

Post a Comment

Pages