বহির্বিশ্ব ডেস্ক : ক্ষমতার অপব্যবহারসহ অন্যান্য অপরাধের দায়ে কাতারের অর্থমন্ত্রী আলী শরিফ আল-ইমাদীকে গ্রেফতার করা হয়েছে।
এক বিবৃতিতে বৃহস্পতিবার (০৬ মে) এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃত কাতারের অর্থমন্ত্রীর বিরুদ্ধে আগেই অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার এবং পাবলিক সেক্টর সম্পর্কিত অপরাধের অভিযোগ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
পরে অভিযোগ পর্যালোচনার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কাতার সরকার।
সূত্র : রয়টার্স

No comments:
Post a Comment