নিজস্ব সংবাদদাতা : সিলেটের সুবিদ বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. সাব্বির নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১ম বর্ষের ছাত্র। বাড়ি তার নড়াইলে।
বুধবার (০৫ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাব্বির হযরত শাহজালাল (র:) দরগাহ মসজিদে নামাজ পড়ে মেসে ফিরছিলেন। সে সময় কোম্পানীগঞ্জ থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরাসাইকেল আরোহী মারা যান।
ঘটনার পরপরই স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখেন।
দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ফরহাদ ছুটে যান। সড়কে বিক্ষোভকারীদের শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেন।

No comments:
Post a Comment