করোনায় মৃত্যু ও আক্রান্তে ভারতের বিশ্বরেকর্ড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 6 May 2021

করোনায় মৃত্যু ও আক্রান্তে ভারতের বিশ্বরেকর্ড


সু-স্বাস্থ্য ডেস্ক :
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে দেশটি। 


বুধবার ভারতে নতুন করে ৪ লাখ ১২ হাজার ৭৮৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা গোটা বিশ্বের মধ্যে কোনো দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এর আগের রেকর্ডটিও অবশ্য ভারতেরই ছিল। গত ৩০ এপ্রিল বিশ্বে প্রথমবারের মতো একদিনে চার লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছিল সেখানে।


আশঙ্কার বিষয় হচ্ছে, ভারতে গত কয়েকদিন ধারাবাহিকভাবে করোনা টেস্টের সংখ্যা কমা সত্ত্বেও বুধবার সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত ৩০ এপ্রিল রেকর্ড রোগী শনাক্তের দিন সর্বোচ্চ ১৯ লাখ ৪০ হাজার নমুনা পরীক্ষা হয়েছিল। কিন্তু গত সোমবার এর পরিমাণ প্রায় তিন লাখ কমে দাঁড়ায় ১৬ লাখ ৬০ হাজারে। আর গত মঙ্গলবার তা কমে হয়েছে ১৫ লাখ ৪০ হাজার।


ফলশ্রুতিতে গত তিনদিনে টেস্টে পজিটিভ শনাক্তের হার (টিপিআর) বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪ শতাংশ, যা গত সপ্তাহের একই তিনদিনের তুলনায় অন্তত দুই শতাংশ পয়েন্ট বেশি। কোনো অঞ্চলে টিপিআর বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে, সেখানে সংক্রমণের হার অনেক বেশি এবং এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ওই অঞ্চলে পর্যাপ্ত পরীক্ষার অভাবে অনেক রোগী অশনাক্ত থেকে যাচ্ছেন।


No comments:

Post a Comment

Pages