সিলেটে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৫ জনের প্রাণ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 2 May 2021

সিলেটে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৫ জনের প্রাণ


সময় ডেস্ক :
সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন অটোরিকশার চালক ও বাকিরা একই পরিবারের সদস্য। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।


রোববার (০২ মে) সকাল পৌনে ৭ টার দিকে সিলেট-তামাবিল সড়কের লালাখাল ফেরিঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উপজেলার পাখিবিল (রূপচেং) এলাকার আরব আলীর ছেলে অটোরিকশার চালক হোসেন আহমদ (২২), একই গ্রামের মৃত আরজান আলির ছেলে জামাল মিয়ার স্ত্রী সাবিহা বেগম (৩০), তার মেয়ে সাদিয়া বেগম (৭) ও ছেলে শাহাদাত হোসেন (৫ মাস) এবং মৃত আরজান আলির স্ত্রী হাবিবুন্নেছা (৩৩)।


আহতরা হলেন, সাবিহার ভাসুর জাকারিয়া (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।


প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার লালাখাল এলাকার গ্রামীণ রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশাটি সিলেট-তাবাবিল সড়কে উঠামাত্র সিলেটগামী একটি ট্রাক চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হন।   


এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

No comments:

Post a Comment

Pages