সময় ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ নারী পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার (০৪ এপ্রিল) দুপুরে শিবগঞ্জের মহাস্থান নূরজাহান হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাতজনের জেল এবং ১০ জনের জরিমানা করা হয়।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়ে হোটেল নূরজাহানে অভিযান চালানো হয়। এতে হোটেলের ম্যানেজার আলমগীর, তার দুই সহযোগী আমিনুল ইসলাম ও আরিফুল ইসলাম এবং সাতজন নারী ও সাতজন পুরুষকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।
শিবগঞ্জের ইউএনও আলমগীর করীর জানান, নূরজাহান আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। এর আগে হোটেলের ম্যানেজার মুচলেকা দিয়েও কথা রাখেননি। পরে ভ্রাম্যমাণ আদালতে হোটেল ম্যানেজারকে ছয় মাসের, তার দুই সহযোগীকে এক মাসের এবং অনৈতিক কাজে লিপ্ত শাহিন মিয়া, সানিমুল্লাহ ও রিমি খাতুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বাকি ১০ জনকে ২০০ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

No comments:
Post a Comment