আবারও কঠোর লকডাউন দেয়ার হুশিয়ারী ওবায়দুল কাদেরের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 25 April 2021

আবারও কঠোর লকডাউন দেয়ার হুশিয়ারী ওবায়দুল কাদেরের


সু-স্বাস্থ্য ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্ববিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।


রোববার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।


গতকাল শনিবার এক মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেছিলেন, চলমান লকডাউন শেষে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে সরকার।


মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে শাস্তির আওতায় আনা হবে।


লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে গতকাল ওবায়দুল কাদের বলেছিলেন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।


এর আগে কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে চলমান বিধি-নিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। লকডাউন শিথিলের বিষয়ে সিদ্ধান্ত আগামী ২৮ এপ্রিলের মধ্যে জানানো হবে বলেও শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে সংবাদমাধ্যমকে জানান তিনি।


ফরহাদ হোসেন জানান, চলমান বিধি-নিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী শিথিলতার বিষয়ে সিদ্ধান্ত ২৮ তারিখের মধ্যে জানানো হবে।


তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 


সারাদেশে গত ১৪ এপ্রিল শুরু হওয়া কঠোর লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। তার আগেই রোববার রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপরই সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভা থেকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আসে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


No comments:

Post a Comment

Pages