করোনা মন্দায় অর্থের জন্য ৫০০ হাতি হত্যার অনুমতি! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 23 April 2021

করোনা মন্দায় অর্থের জন্য ৫০০ হাতি হত্যার অনুমতি!


জীববৈচিত্র ডেস্ক :
কোভিড-১৯ মহামারির কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে ৫০০ হাতিকে গুলি করে হত্যার অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে।


আফ্রিকান বন্য হাতি ‘খুবই বিপন্ন’ ও সাভান্না হাতি ‘বিপন্ন’ অবস্থায় আছে এমন ঘোষণা আসার এক সপ্তাহের মাথায় এ সিদ্ধান্ত নিলো দেশটি।


দেশটির উদ্যান ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষের মুখপাত্র টিনাশে ফারাও জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে পর্যটন খাত থেকে আয় কমে যাওয়ায় মূলত এ সিদ্ধান্ত। এমন অর্থবর্ধক সিদ্ধান্ত বন্যপ্রাণ সংরক্ষণে সাহায্য করবে মনে করছে কর্তৃপক্ষ।


কর্তৃপক্ষ বলছে, প্রায় আড়াই কোটি ডলারের বাজেট দরকার কার্যক্রম চালানো জন্য। বিত্তশালীদের ‘শিকারের’ সুবিধা করে দিয়ে সে অর্থের একটা অংশ আয় করতে চান তারা।


এদিকে জিম্বাবুয়ে সরকারের এমন বিতর্কিত উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে দেশটির পরিবেশ ও প্রাণী অধিকার বিষয়ক গ্রুপ সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স গভর্নেস।


গ্রুপটির মতে, সংরক্ষণের নামে ট্রফি হান্টিং পরস্পরবিরোধী সিদ্ধান্ত। এর বদলে আরও উদ্ভাবনীমূলক ও পরিবেশবান্ধব পরিকল্পনার পরামর্শ দেয়া যায়।


এর আগে, গত ডিসেম্বরে ১৭০টি ‘উচ্চ মূল্যের’ হাতি হত্যার অনুমোদন দেয় আফ্রিকার আরেক দেশ নামিবিয়া।


No comments:

Post a Comment

Pages