দক্ষিণ সুরমায় যুবক খুন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 5 April 2021

দক্ষিণ সুরমায় যুবক খুন


সময় ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমায় ফরিদুল ইসলাম (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ।


রোববার (০৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে প্রথমে আঘাতপ্রাপ্ত হওয়ার পর গুরুত্বর আহত অবস্থায় ফরিদুল ইসলামকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাৎক্ষনিক জিয়ারুল এবং বুলবুল নামের দুইজনকে আটক করেছে পুলিশ।


পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি পাশে আব্দুস সবুর মিন্টু মিয়ার কলোনির ভাড়া করা রুমের মধ্যে ৪ জন রিকশা চালকের নেশা করা অবস্থায় নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কথা কাটাকাটি এবং মারা মারির হয়। 


এক পর্যায়ে রিকশা চালক ফরিদুল ইসলামকে জিয়ারুল এবং বুলবুল ইসলাম নামের দুইজন মিলে ডান উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তার গুরুতর জখম হয়। এর পর জিয়ারুল ও বাবুল মিলেই ফরিদুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments:

Post a Comment

Pages