২২ মরদেহ এক অ্যাম্বুলেন্সে পরিবহন করার ছবি ভাইরাল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 27 April 2021

২২ মরদেহ এক অ্যাম্বুলেন্সে পরিবহন করার ছবি ভাইরাল


বহির্বিশ্ব ডেস্ক :
হাসপাতালের মর্গের পাশে রাখা অ্যাম্বুলেন্সে করে করোনায় মৃতদের দেহ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৎকারের জন্য। জায়গা নেই, তবু গাদাগাদি করে একটি অ্যাম্বুলেন্সেই তোলা হয়েছে ২২টি মরদেহ। এমন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।


টুইটারে কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মহারাষ্ট্রের বীড জেলার অম্বেজোগাইয়ের স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়ায় সরকারি হাসপাতালের মর্গের সামনে একটি অ্যাম্বুলেন্স। তাতে করোনায় মৃতদের দেহ গাদাগাদি করে তোলা হচ্ছে।


আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মরদেহ এভাবে গাদাগাদি করে তোলার সেখানে পুলিশ উপস্থিত ছিল। মৃত রোগীর স্বজনরা বিষয়টি নিয়ে আপত্তি করলেও কেউ তাদের কথায় কান দেয়নি। তারা অ্যাম্বুলেন্সে মরদেহ গাদাগাদি করে তোলার দৃশ্য মোবাইলে ধারন করতে গেলে পুলিশ তা কেড়ে নেয়। মরদেহ সৎকার শেষে স্বজনদের মোবাইল ফেরত দেয় পুলিশ।


এদিকে এ ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মহারাষ্ট্রসহ গোটা ভারতে তোলপাড় শুরু হয়েছে। প্রশাসনের শীর্ষকর্তারা ঘটনার খোঁজ-খবর নিচ্ছেন। বীড জেলার প্রশাসক রবীন্দ্র জগতপ বলেছেন, অম্বেজোগাইয়ের অতিরিক্ত জেলা প্রশাসককে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। যদি কারও দোষ থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

হাসপাতালের ডিন শিবাজি সুকরে বলেছেন, সৎকার করতে মরদেহ নিয়ে যাওয়ার জন্য মাত্র দু’টি অ্যাম্বুল্যান্স রয়েছে। আমরা আরও অ্যাম্বুল্যান্সের দাবি জানিয়েছি। কেউ মারা গেলে স্থানীয় প্রশাসনের হাতে মরদেহ তুলে দেয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। তারা কীভাবে তা নিয়ে শ্মশান বা কবরস্থানে যাবে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই।


No comments:

Post a Comment

Pages