সিলেটে মন্দিরে তরুণীকে ধর্ষণ চেষ্টা, পুরোহিতকে গণধোলাই - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 15 April 2021

সিলেটে মন্দিরে তরুণীকে ধর্ষণ চেষ্টা, পুরোহিতকে গণধোলাই


সময় ডেস্ক :
সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে মন্দিরের পুরোহিতকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।


গত মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, বন্দিরের পাশ্ববর্তী বাড়ির এক তরুণী মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ধর্মীয় শিক্ষা লাভের জন্য প্রাণগোবিন্দ দাসের কাছে যান। এসময় পুরোহিত ও তার অপর সহযোগী কালাকোনা গ্রামের দিপংকর দেব তপন (৩৮) ওই তরুণীকে জরুরী কাজের কথা বলে মন্দিরের পাশে নিয়ে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে তরুণী চিৎকার শুরু করে। তার চিৎকারে এলাকার লোকজন ও তরুণীর আত্মীয় স্বজন এগিয়ে এসে হাতে নাতে এক  বৈষ্ণবকে (পুরোহিত) আটক করেন।


জানা যায় প্রাণগোবিন্দ দাস ওরফে ফরেস্ট চৌহান (৪৬) টাংগাইল জেলার দেলহোহার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে। সে দীর্ঘ দিন ধরে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরে বৈষ্ণব (পুরোহিত) হিসেবে দায়িত্ব পালণ করে আসছে। ধর্মীয় শিক্ষা লাভের জন্য তার কাছে প্রায়ই যাওয়া আসা করতেন এলাকার হিন্দু ধর্মের তরুণ তরুণী বিভিন্ন বয়সের অনুসারীরা। 


এদিকে ধর্ষণ চেষ্টার খবর পেয়ে এলাকার জনসধারণ প্রাণগোবিন্দ দাসকে গণধোলাই দেন। তার সহযোগী দিপংকর দেব তপন পালিয়ে যায়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে প্রাণগোবিন্দ দাস ও দিপংকর দেব তপনকে অভিযোক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন । মামলা নং (১২/১৪-০৪-২১ইং)।


No comments:

Post a Comment

Pages