করোনা মোকাবেলায় সিলেটে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 1 April 2021

করোনা মোকাবেলায় সিলেটে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ


সময় ডেস্ক :
ক্রমশ সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনার সংক্রমণরোধে সিলেটে রাতে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।


সরকারি নির্দেশনা মোতাবেক সিলেটে প্রশাসনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  কিন্তু সিলেটের বাজারে স্বাস্থ্য বিধি কেউ মানতে চান না। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে গেলেও তাতে কাজ হচ্ছে না। মানছেন না কেউ স্বাস্থ্যবিধি। 


সিলেটজুড়ে করোনা সংক্রমণ রোধে (১লা এপ্রিল) বৃস্পতিবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৮ টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।


এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, অতিরিক্ত দায়িত্বে) আ.ন.ম. বদরুদ্দোজা। 


তিনি বলেন, এছাড়াও পর্যায়ক্রমে কমিউিনিটি সেন্টার, পার্টি সেন্টার বন্ধের ঘোষণাও দেয়া হবে।

No comments:

Post a Comment

Pages