আ'লীগ থেকে যে কারণে কাদের মির্জার পদত্যাগ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 31 March 2021

আ'লীগ থেকে যে কারণে কাদের মির্জার পদত্যাগ


সময় ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের ফেইসবুক লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।


এ সময় তিনি বলেন, অতীতে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। প্রশ্নবিদ্ধ আমি আর হোতে চাই না কিন্তু আমি যে দল থেকে বিদায় নিচ্ছি। এতা দিন আওয়ামী লীগের মির্জা ছিলাম। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি নেই। কোন শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবেনা।


তবে তিনি নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে তিনি দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান।


উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই নম্বর সদস্য থেকে ২৭ বছরের উপরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে।

No comments:

Post a Comment

Pages