বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠছে আজ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 21 March 2021

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠছে আজ


খেলাধুলা ডেস্ক :
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে এক বছরের বিরতি শেষে আজ (২২ মার্চ) থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশের অন্যতম প্রধান প্রথম শ্রেণির আসরটি ‘বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগ’ নামে শুরু হবে। বিসিবির সব ইভেন্ট মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু নামে নামকরণ করা হবে।


করোনার কারণে দীর্ঘ বিরতির পর গেল বছর ক্রিকেট মাঠে গড়ানোর পর দু’টি টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ। তিন দলকে নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও পাঁচ দলকে নিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ মাঠে গড়ায়। কিন্তু দু’টি টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড় ও তরুণ উদীয়মান খেলোয়াড়রা অংশ নিয়েছিলো। তাই করোনার সময়ে স্বাভাবিকভাবে এনসিএল প্রথম ঘরোয়া টুর্নামেন্ট।


এর মধ্যে লীগের প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করেছে বিসিবি। দেশের সাতটি বিভাগ ও ঢাকা মেট্রোসহ মোট আটটি দল অংশ নেবে। আগের আসরের ফলাফলের ভিত্তিতে দুই স্তুরে দলগুলোকে ভাগ করা হয়েছে।


প্রথম স্তরে রয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন খুলনা, সিলেট, ঢাকা এবং রংপুর। আর দ্বিতীয় স্তুরে রয়েছে, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল।


পয়েন্ট টেবিলের চিত্র অনুযায়ী, প্রথম স্তরের নীচের সারির দল দ্বিতীয়স্তরে চলে যাবে। আর দ্বিতীয় স্তরের উপরের সারির দল প্রথম স্তরে খেলার সুযোগ পাবে।


২২ থেকে ২৫ মার্চ প্রথম ও দ্বিতীয় স্তরে দু’টি করে, সর্বমোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।


খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক খুলনা। এই স্তরের আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে ঢাকা ও রংপুর।


দ্বিতীয় স্তরের ম্যাচে শহিদ কামরুজ্জামান সেটডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী ও চট্টগ্রাম। ঐ স্তরের ম্যাচে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে লড়বে ঢাকা মেট্রো ও বরিশাল।


No comments:

Post a Comment

Pages