র‌্যাবর অভিযানে শ্রমিক লীগ নেতার হোটেল থেকে মাদকসহ আটক ৩১ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 29 March 2021

র‌্যাবর অভিযানে শ্রমিক লীগ নেতার হোটেল থেকে মাদকসহ আটক ৩১


সময় ডেস্ক :
রাজধানীর উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


রোববার রাতের ওই অভিযানে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।


র‌্যাব জানিয়েছে, উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নং হাউসের, ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রোববার গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়।


এ সময় নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।


আটকদের মধ্যে পাঁচজন তরুণী এবং পুরুষ ২৬ জন রয়েছে। এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে বলে জানা গেছে।


No comments:

Post a Comment

Pages