নিজস্ব সংবাদদাতা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ সরাসরি বড় পর্দায় দেখতে সিলেট নগরীতে উৎসুক জনতার ভির করেণ।
শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ভাষণ দেন। মোদির ভাষণটি সরাসরি টিভিতে প্রচারিত হয়। সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটের বিপরীতে বড় পর্দায় নরেন্দ্র মোদির সে ভাষণ দেখতে উৎসুক জনতা ভিড় করেণ।
বড় পর্দার সাথে বড়বড় স্পিকার সংযোগ থাকার কারণে দুর থেকেও ভারত প্রধানমন্ত্রীর ভাষণ স্পষ্ট দেখা ও শোনা যায়। দীর্ঘক্ষণ দাড়িয়ে অনেককে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।
ভারতের প্রধানমন্ত্রীর পর বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারত যুদ্ধকালীন সময় থেকে বাংলাদেশকে নানাভাবে সহযোগীতা করে যাওয়ার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।


No comments:
Post a Comment