১১ এপ্রিল প্রথম ধাপে ৩২৩ ইউনিয়নে ভোট - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 17 February 2021

১১ এপ্রিল প্রথম ধাপে ৩২৩ ইউনিয়নে ভোট


সময় ডেস্ক :
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩২৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার এ তথ্য জানান।


তিনি বলেন, ২০ জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউপির মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং অন্যগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।


ইউপি ভোটের সঙ্গে ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও হবে বলে জানিয়েছেন হুমায়ুর কবীর।

 

পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোট গ্রহণ হবে।


এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


প্রসঙ্গত, পাঁচ বছর আগে ২০১৬ সালের ২২ মার্চ থেকে জুন পর্যন্ত ৬ ধাপে দলীয় প্রতীকে ইউপির ভোট হয়।



No comments:

Post a Comment

Pages