কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গোয়াইনঘাটের ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 15 February 2021

কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গোয়াইনঘাটের ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা


সময় ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অবৈধভাবে পাথর তুলতে সহযোগিতার বিনিময়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুদকে পাঠিয়েছে আদালত।


অভিযুক্তরা হলেন- গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ, এসআই আব্দুল মান্নান, মামার বাজারের ইমরান হোসেন ওরফে জামাই সুমন, বল্লাঘাটের আলাউদ্দিন, নয়াবস্তির সমেদ, ফয়জুল ইসলাম, মো. ফিরোজ, রহমত আলী ও সানু মিয়া।


রোববার সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন গোয়াইনঘাট থানার জাফলং নয়াবস্তি এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা ইনছান আলীর জায়গাসহ আরো কয়েকজনের জায়গা থেকে জামাই সুমন, সমেদ, ফয়জুলসহ বাকিদের পাথর তুলতে সহযোগিতা করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ ও এসআই আব্দুল মান্নান। বিনিময়ে আর্থিক ফায়দা হাসিল করেছেন তারা। এতে বাধা দিলে ওই বীর মুক্তিযোদ্ধার ওপর বলপ্রয়োগ করেছেন ওসি এবং এসআই।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম জানান, মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুদকে পাঠিয়েছে আদালত।


No comments:

Post a Comment

Pages