সময় ডেস্ক : ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশসহ জাতিসংঘের ১৩৮ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখন্ও পায়নি ফিলিস্তিন।
ইসরাইল প্রতিষ্ঠার সময় মূল ভূখণ্ড দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তবে ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং তাদের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দিনে দিনে ধূসর হচ্ছে।

No comments:
Post a Comment