সময় ডেস্ক : রাজধানী ঢাকার ধানমণ্ডির ২৭ নম্বরে রাপা প্লাজায় একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার গভীর রাতে রাজলক্ষ্মী জুয়েলার্স নামে ওই দোকানে এ লুটের ঘটনা ঘটে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকপক্ষ সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছে।
রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা বলেন, দোকান থেকে ৫০০ ভরি গহনা ও দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার দিকে এ লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এর পর তারা দোকান থেকে গহনা ও নগদ অর্থ নিয়ে যায়।
অমিত আরও বলেন, সিসি টিভির ফুটেজে তিনজনকে দেখা গেছে। তাদের দুজনের মুখ ঢাকা ছিল। অন্যজনের মুখ খোলা ছিল।
এ ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।
ধানমণ্ডি থানার এসআই রুবেল আজাদ বলেন, রাজলক্ষ্মী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গতরাতে দোকানের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

No comments:
Post a Comment