আ'লীগে কমিটি বাতিলে নতুন নির্দেশনা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 18 February 2021

আ'লীগে কমিটি বাতিলে নতুন নির্দেশনা


সময় ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ছাড়া সংগঠনের কোনো শাখার কমিটি বাতিল করা যাবে না জানিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী সম্মেলন বা কাউন্সিল ছাড়া সংগঠনের যেকোনো পর্যায়ের কমিটি বাতিলের ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ব্যতীত সংগঠনের কোনো পর্যায়ের কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না।


এতে আরও বলা হয়, একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শাখা কমিটি উক্ত শাখার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো কমিটি বিলুপ্ত বা বাতিল করতে পারবে না। 


সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো শাখা কমিটি বিলুপ্ত বা বাতিল করার ক্ষমতা কেবলমাত্র ওই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। নিয়ম অনুযায়ী সহযোগী সংগঠনগুলো নিজ নিজ গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হয়। 


আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীকে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান পালন করার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।


No comments:

Post a Comment

Pages