মা'কে গলা কেটে হত্যার দায়ে বাবাকে পুলিশে দিল ছেলে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 11 January 2021

মা'কে গলা কেটে হত্যার দায়ে বাবাকে পুলিশে দিল ছেলে


সময় ডেস্ক :
রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক এলাকায় সেলিনা খাতুন নামের এক নারীকে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় রিকশাচালক স্বামী রবিউল হোসেনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বড় ছেলে।


সোমবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর পল্লবী থানা এলাকায় এমন ঘটনা ঘটে।


পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী ও দুই সন্তানকে নিয়ে নিহত গৃহবধূ ওই এলাকায় থাকতেন। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।


পল্লবী থানার ডিউটি অফিসার নাঈমা খাতুন জানান, সেলিনা হত‌্যার ঘটনায় তার বড় ছেলে রেজা বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিউল ইসলামকে আদালতে পাঠানো হবে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে উত্তর কালশীর সিরামিক এলাকায় সেলিনা খাতুন ও রবিউল হোসেনের মধ‌্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে।


পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবিউলের বড় ছেলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ রবিউল হোসেনকে গ্রেফতার করে।


No comments:

Post a Comment

Pages