সিলেটে একসাথে ৬ থানার ওসির বদলি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 6 January 2021

সিলেটে একসাথে ৬ থানার ওসির বদলি


প্রেস-বিজ্ঞপ্তি : একসাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৬টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি করা হয়েছে। পাশাপাশি ৬টি থানায় নতুন ছয়জন ওসি দায়িত্বভার গ্রহণ করেন।

বুধবার (০৬ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।

যারা বদলি হলেনঃ
বললিকৃত অফিসাররা হলেন, এসএমপির কোতোয়ালী থানার মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমা থানার আক্তার হোসেন, শাহপরান থানার আব্দুল কাইয়ুম চৌধুরী, জালালাবাদ থানার অকিল উদ্দিন আহমদ ও বিমানবন্দর থানার শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানার সাহাবুল ইসলাম।

যারা দায়িত্ব নিলেনঃ
এসএমপির থানার বদলিকৃত অফিসার ইনচার্জদের স্থলাভিষিক্ত হন নতুন ছয় ওসি। এস এম আবু ফরহাদকে কোতোয়ালি মডেল থানায়, খান মুহাম্মদ মাইনুল জাকিরকে এয়ারপোর্ট থানায়, মোঃ নাজমুল হুদা খানকে জালালাবাদ থানায়, মোঃ মনিরুল ইসলামকে দক্ষিণ সুরমা থানায় ও সৈয়দ আনিসুর রহমানকে শাহপরান (রহঃ) থানায় এবং মোঃ শামসুদ্দোহা (পিপিএম) কে মোগলাবাজার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়।

বিজ্ঞপ্তিতে জাননো হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ৬ থানার ছয় ওসিকে গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। নতুন হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

নতুন যে ছয়জন থানায় ওসির দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপিতে যোগদান করেন।



No comments:

Post a Comment

Pages