হাইকোর্টের নির্দেশে খুলছে পাথর কোয়ারী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 17 January 2021

হাইকোর্টের নির্দেশে খুলছে পাথর কোয়ারী


সময় ডেস্ক :
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় খুলছে পাথর কোয়ারী। দেশের সীমান্তবর্তী অঞ্চল সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসকের দেয়া স্থগিতাদেশের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এই  স্থগিতাদেশের ফলে ওইসব অঞ্চলের কোয়ারীগুলো থেকে পাথর উত্তোলনে আর কোন বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।


রবিবার (১৭ জানুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিব উন নবী।


আইনজীবী হাবিব উন নবী গণমাধ্যমকে বলেন, ‘খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২-তে বিধান না থাকা এবং পর্যটনের অযুহাতে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ভোলাগঞ্জে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসক নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেয়। এতে করে স্থানীয় প্রায় ১০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। অথচ দীর্ঘদিন ধরে সেখানে খাস কালেকশন চলে আসছিল। খাস আদায়ের বিধানও আইনে আছে।’


তাই ওই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে গত ডিসেম্বরে পূর্ব ইসলামপুর হ্যামার শ্রমিক সমবায় সমিতি হাইকোর্টে রিট দায়ের করে। সেই রিটের শুনানি দিয়ে আদালত স্থানীয় জেলা প্রশাসকের দেওয়া স্থগিতাদেশের কার্যক্রম স্থগিতের আদেশ দিলেন হাইকোর্ট।


No comments:

Post a Comment

Pages