সিলেটে নারী ও ইয়াবাসহ এসআই গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 18 January 2021

সিলেটে নারী ও ইয়াবাসহ এসআই গ্রেফতার


সময় ডেস্ক :
সিলেট নগরীতে ইয়াবা বিক্রির সময় রীমা (৪২) নামের নারীসহ পুলিশের এক এসআই (সাময়িক বরখাস্ত) কে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর সুবিদবাজার এলাকা থেকে নারীসহ এসআই রুকন উদ্দিন ভুঁইয়াকে (৪০) আটক করেছে এসএমপির কোতোয়ালি থানার পুলিশ।


এসময় জসিম উদ্দিন (২৪), ফাহিম শাহরিয়ার (৪১) এবং ফরিদ আহমেদ (৪৫) নামের আরও তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের কোতোয়ালি থানার ওসির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, আটক এসআই মো. রোকন উদ্দিন ভূঁইয়া বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে কর্মরত আছেন।

এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অপরাধে ইয়াবা ও নিজের কথিত স্ত্রীসহ রোকনকে আটক করেছিল র‌্যাব-৯।


No comments:

Post a Comment

Pages