প্রধানমন্ত্রীর উপহার ঘর ফেরত দিলেন সিলেটের বশির - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 24 January 2021

প্রধানমন্ত্রীর উপহার ঘর ফেরত দিলেন সিলেটের বশির


সময় ডেস্ক :
মুজিববর্ষ উপলক্ষে দেশে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়ম করা হয়েছে। সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাঠি গ্রামের বশির উদ্দিনের ভূমি ও ঘর থাকার পরেও আশ্রয়ণ প্রকল্পের ঘর তাকে বরাদ্দ দেওয়া হয়।


সিলেটের জৈন্তাপুরে গৃহহীনদের জন্য সরকারের দেওয়া ঘর ফেরত দিয়েছেন বশির। তার ঘরবাড়ি থাকার পরও ঘরটি বরাদ্দ দেওয়া হয়েছে।

 

বশির উদ্দিন বলেন, আমি গৃহহীন ও ভূমিহীন না। রোববার স্থানীয় এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের কাছে ঘরের কাগজপত্র ফেরত দিয়েছি।

 

তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম জরুরি কাজের কথা বলে ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে তাকে ভূমিহীন দেখিয়ে ঠাকুরের মাঠি মৌজায় ঘর বরাদ্দ দেওয়া হয়। ২২ জানুয়ারি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরের কাগজপত্র পৌঁছে দেওয়া হয়।


No comments:

Post a Comment

Pages