যাত্রা শুরু বিজিবি'র এয়ার উইংয়ের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 8 November 2020

যাত্রা শুরু বিজিবি'র এয়ার উইংয়ের


সময় ডেস্ক :
দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এয়ার উইংয়ের যাত্রা শুরু হয়েছে। সংযোজন করা হয়েছে রাশিয়ার তৈরি দুটি অত্যাধুনিক হেলিকপ্টার। 


রোববার (০৮ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিজিবি এয়ার উইং-এর দুটি অত্যাধুনিক এমআই ১৭১ ই হেলিকপ্টার ‘বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ’ এবং ‘বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। ২টি হেলিকপ্টার উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। আজকে থেকে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী।


তিনি বলেন, বিজিবিতে হেলিকপ্টার সংযোজনের বিষয়টি অত্যন্ত গুরুত্বর্পূণ। বিজিবি এয়ার উইংয়ের এই যাত্রা বিজিবির সার্বিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমার বিশ্বাস।


শেখ হাসিনা বলেন, এখন থেকে বিজিবি দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনের নিমিত্তে জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবে। এটি শুধুমাত্র বিজিবির উন্নতি নয়, মুজিববর্ষে এটি দেশবাসীর জন্যও অত্যন্ত গৌরবের ও আনন্দের বলে আমি মনে করি।


No comments:

Post a Comment

Pages