উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান, পুনরায় নির্বাচনের দাবি বিএনপির - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 18 October 2020

উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান, পুনরায় নির্বাচনের দাবি বিএনপির


সময় ডেস্ক :
সম্প্রতি অনুষ্ঠিত সব উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। এই দাবিতে দু’দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।


রোববার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সকল উপনির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে আগামী ১৯ অক্টোবর সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং ২০ অক্টোবর মঙ্গলবার থানা/উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি দেওয়া হলো।


মির্জা ফখরুল বলেন, সম্প্রতি পাবনা এবং শনিবার ঢাকা-৫ ও নওগাঁ-৬-এর জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে।


তিনি বলেন, কেন্দ্র দখল, জালভোট প্রদান এবং বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করা হয়। নির্বাচন কমিশন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে। এর প্রতিবাদে আমরা এই কর্মসূচি দিলাম।


No comments:

Post a Comment

Pages