নিজস্ব সংবাদদাতা : সারাদেশের ন্যায় সিলেট সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের কায়েস্থরাইল স্কুলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্ধোধন করেণ, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আমির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্যা ইয়াং ক্লাব অব সিলেট এর সভাপতি সংবাদকর্মী জাবেদ এমরান, সিলেট সিটি করপোরেশনের হেলথ সুপারভাইজার বাসন্তী চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী ফয়সল আহমদ, সেচ্ছাসেবক সাজেল আহমদ, সবুর আলী সামা ও দ্যা ইয়াং ক্লাব অব সিলেট এর এক্টিভিটিজরা।
সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে ২৪৭ টি টিকাদান কেন্দ্র ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬১৪১৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করে সিলেট সিটি কর্পোরেশন। ০৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের বিষয়টি নিশ্চিত করেণ সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।



No comments:
Post a Comment