ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 17 October 2020

ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর


জীবন ও ধর্ম ডেস্ক :
প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হবে আগামী ৩০ অক্টোবর শুক্রবার। বাংলাদেশের আকাশে শনিবার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১৯ অক্টোবর থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।


শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আলতাফ হোসেন চৌধুরী।


সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নজরুল ইসলাম, অতিরিক্ত-প্রধান তথ্য কর্মকর্তা মো: শাহেনুর মিয়া, ওয়াকফ প্রশাসক এস.এম তারিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো: আবদুর রহমান, শোলাকিয়া মসজিদের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো:হারুন আর রশিদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ুর রহমান খান প্রমুখসহ বিশিষ্ট আলেম-ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন।


ইসলামের শেষনবী, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বে মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে উদযাপন করে থাকেন। বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন করা হয়।




No comments:

Post a Comment

Pages