সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবককে হত্যার ঘটনায় মামলা দায়ের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 12 October 2020

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবককে হত্যার ঘটনায় মামলা দায়ের


সময় ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামের এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।


এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে এসএমপি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।


মামলাটি রুজু করেছেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।


মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রায়হানের মামাতো ভাই আব্দুর রহমান।


প্রসঙ্গত- রোববার (১১ অক্টোবর) সকালে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান আহমদ (৩৪) মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও পরিবারে পক্ষ থেকে বলা হয়ে গণপিটুনিতে নয় পুলিশের নির্যাতনে রায়হান মারা গেছে। এই অভিযোগ উঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।


নিহত রায়হান আহমদ (৩৪) সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি এক সন্তানের জনক।


No comments:

Post a Comment

Pages