সিলেটে বোমাতঙ্কের অবসান, মিলেছে গাইন্ডিং মেশিন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 6 August 2020

সিলেটে বোমাতঙ্কের অবসান, মিলেছে গাইন্ডিং মেশিন

সিলেটে বোমাতঙ্কের অবসান, মিলেছে গাইন্ডিং মেশিন
নিজস্ব সংবাদদাতা : সিলেটে বোমা সাদৃশ্য বস্তুটি নিয়ে আতঙ্কের অবসান ঘটেছে। পুলিশ সদস্যে মোটরসাইকেলে রাখা ডিভাইস বস্তুটি উদ্ধার করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। সেটি ছিলো একটি গাইন্ডিং মেশিন।
 

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তারা গাইন্ডিং মেশিনটি ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেল থেকে অপসারণ করে । বেলা সোয়া ৪টায় গণমাধ্যমে এ তথ্য জানান লে. কর্ণেল রাহাত। 

তিনি বলেন, হয়তোবা আতঙ্ক ছড়াতেই বোমা সদৃশ্য বস্তু রেখে যায় দুর্বৃত্তরা।

সিলেটে বোমাতঙ্কের অবসান, মিলেছে গাইন্ডিং মেশিন
এর আগে বেলা ২টায় ঘটনাস্থলে এসে পৌছে সিলেট ক্যান্টনম্যান্টের ১৭ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়করণের স্পেশাল টিম। সেনাবাহিনীর ওই টিম এসে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারে কাজ শুরু করেন।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জন চয়ন নাইডুর মোটরসাইকেলে দৃর্বুত্তরা বোমা সদৃশ্য বস্তু রেখে দেয়। এর পরপরই চৌহাট্টা পয়েন্টসহ আশপাশ এলাকা পুলিশ ঘিরে রাখে। খবর দেওয়া হয় পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে। রাত ৯টায় র‌্যাব ও সিআরটির টিম ঘটনাস্থলে যান। পরে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।

ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে চলে যান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার কথা চিন্তা করে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়া হয়। ফলে বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে।

No comments:

Post a Comment

Pages