সারাদেশ শতভাগ বিদ্যুতায়ন হবে মুজিববর্ষে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 3 August 2020

সারাদেশ শতভাগ বিদ্যুতায়ন হবে মুজিববর্ষে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে মুজিববর্ষে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সময় ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মুজিববর্ষে সারাদেশ শতভাগ বিদ্যুতায়ন করা হবে। বর্তমান সরকারের সময়েই এক কোটি গ্রাহককে বিদ্যুতের প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। এছাড়া ৩ থেকে ৪ বছরের মধ্যে বিদ্যুতের সব লাইন ভূগর্ভস্থ করা হবে। প্রথম কাজ শুরু হবে ধানমন্ডিতে।

সোমবার (০৩ আগস্ট) ঈদের ছুটি শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
 

তিনি বলেন, ভূগর্ভস্থ লাইনে ঝড়-বৃষ্টিতেও বিদ্যুৎ সংযোগ ব্যাহত হবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। সিস্টেম লস কমিয়ে রাষ্ট্র ও জনগণের উপকার করবে। গ্রাহকের ভোগান্তি হ্রাস পাবে।

প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে। এখন মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয়ার দাবি উঠবে। সেটাও সময়মতো হবে। মুজিববর্ষেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান বলেন, বাসা বাড়িতে গ্যাস লাইন দেয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই সরকারের। এখন এলপিজির দামও নির্ধারণ করে দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

No comments:

Post a Comment

Pages