সময় ডেস্ক : নিয়ন্ত্রণে এসেছে পুরান ঢাকায় লাগা আগুন। আলুবাজারের এলইডি বাল্বের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বাবুল মিয়া এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টা ২২ মিনিটে আলুবাজারের সুরিটোলা স্কুলের পাশে ৬ তলা ভবনের ৫ তলায় আগুন লাগে। দেড় হাজার ফিটের ওই গোডাউনের মালিক ইকবাল হোসেন নামে একজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি’।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৩০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।

No comments:
Post a Comment