আ'লীগের শিল্পী বগুড়া-১ আসনে বিজয়ী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 14 July 2020

আ'লীগের শিল্পী বগুড়া-১ আসনে বিজয়ী

আ'লীগের শিল্পী বগুড়া-১ আসনে বিজয়ী
নিজস্ব সংবাদদাতা : করোনা ও বন্যার মধ্যে বগুড়া-১ আসনের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ পেয়েছেন ১ হাজার ৫৬৩ ভোট।
 

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।

অন্য প্রার্থী জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল) পেয়েছেন, ১ হাজার ২৫১ ভোট, ভোট বর্জনকারী ধানের শীষের একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) পেয়েছেন ৬৬৪ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম (বটগাছ) পেয়েছেন ৪৭৪ ভোট এবং বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী মো. রনি (বাঘ) পেয়েছেন ১৮৪ ভোট।

রিটার্নিং অফিসার আরও জানান, বগুড়া-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন। সারিয়াকান্দি উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৩৫২ জন এবং সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫৬৬ জন। 

মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৩১ ভোট। বাতিল হয়েছে ১ হাজার ৩১৫ ভোট। ভোট গ্রহণের হার ৪৫.৫৭ শতাংশ।

No comments:

Post a Comment

Pages