আ'লীগের শাহীন যশোর-৬ আসনে এমপি নির্বাচিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 14 July 2020

আ'লীগের শাহীন যশোর-৬ আসনে এমপি নির্বাচিত

আ'লীগের শাহীন যশোর-৬ আসনে এমপি নির্বাচিত
নিজস্ব সংবাদদাতা : মহামারি করোনাভাইরাসের উদ্ধুদ্ধ পরিস্থিতির মধ্যে যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মঙ্গলবার (১৪ জুলাই) এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
 

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২ ভোট। তবে বিএনপি কেন্দ্রীয়ভাবে নির্বাচন বর্জন করায় মাঠে ছিলেন না আবুল হোসেন আজাদ। অপর প্রার্থী জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৭৮।

কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা।

কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ জানান, কেশবপুর আসনে মোট ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের মধ্যে এক লাখ ২৯ হাজার ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৩৭৪ ভোট। 

আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩ ভোট, বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৭৮। নির্বাচনে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫৭ শতাংশ।

যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। করোনাকালের মধ্যে ভোটগ্রহণ হওয়ায় ভোটাররা স্বাস্থ্যবিধি মেনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন।

No comments:

Post a Comment

Pages