৫৫৯ ফ্ল্যাট পাচ্ছেন চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 14 July 2020

৫৫৯ ফ্ল্যাট পাচ্ছেন চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা

৫৫৯ ফ্ল্যাট পাচ্ছেন চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা
সময় ডেস্ক : এক সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ১৪ তলা বিশিষ্ট ৩টি ভবনের কাজ। নির্মিত ভবনগুলোর ৫৫৯টি ফ্ল্যাট শিগগির পরিচ্ছন্নতাকর্মীদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

মঙ্গলবার (১৪ জুলাই) পাথরঘাটার বান্ডেল রোডের সেবক কলোনীতে নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি।
 

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রান্তিক কর্মজীবী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ আবাসন কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। ফ্ল্যাটগুলো হস্তান্তরের মধ্যে দিয়ে তাদের জীবনমানের উন্নয়নের ক্ষেত্রে নতুন যুগের সূচনা ঘটবে।’

তিনি বলেন, ‘১০০ কোটি টাকা ব্যয়ে তিনটি বহুতল ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার পাশাপাশি নগরে আরো তিনটি সেবক কলোনীতে বহুতল আবাসিক ভবন নির্মাণ কাজ শেষের পথে। এভাবে সকল পরিচ্ছন্নকর্মীর মাথাগোজার ঠাঁই তৈরি করে দিয়ে মানুষের অন্যতম প্রধান মৌলিক অধিকার বাসস্থানের চাহিদা পূরণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’ নির্মাণাধীন ভবনগুলোতে শিক্ষা, স্বাস্থ্য সেবা কেন্দ্র, চিত্তবিনোদন কেন্দ্র ও প্রার্থণার জন্য উপাসনালয় থাকবে বলে জানান তিনি।

এ সময় সিটি করপোারেশনের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, ঝুলন কান্তি দাশ, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, সহকারী প্রকৌশলী সালমা খাতুন, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম, উপ সহকারী প্রকৌশলী রিফাতুল করিম, তানজিম ভূইয়া, বান্ডেল হরিদাস যুবকল্যাণ সংঘের জগনাথ দাশ ঝর্না, সাধন দাশ, ডালিম দাশ ও অমর দাশ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Pages