সময় ডেস্ক : সুনামগঞ্জ পৌরশহরের ওয়েজখালীতে ফারুস মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৪টি পরিবারের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফারুস মিয়া জানান তারা ৪ ভাই পৃথক ঘরে বসবাস করেন। রোববার (০৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সিলিন্ডার গ্যাস বিস্ফোরিত হলে বিদুৎ লাইনে চলে যায় ও আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
খবর পেয়ে ফায়ার সাভিস আসার আগেই তাদের ৪টি ঘর পুরে চাই হয়ে যায়। আগুনে তাদের ঘরের নগদ টাকা, স্বর্ণ, ফার্নিচার, ফ্রিজ, ধান ও গরু পুড়ে ছাঁই হয়ে যায়।
ফারুস মিয়া পোস্ট অফিসে চাকুরি করেন, আরো তিন ভাই দিন মজুরের কাজ করে সংসার পরিচালনা করেন।
খবর পেয়ে পৌর মেয়র নাদের বখত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

No comments:
Post a Comment