করোনা রোগীকে সেবা দিতে গিয়ে করোনায় নার্সের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 6 July 2020

করোনা রোগীকে সেবা দিতে গিয়ে করোনায় নার্সের মৃত্যু

করোনা রোগীকে সেবা দিতে গিয়ে করোনায় নার্সের মৃত্যু
সময় ডেস্ক : করোনা রোগীকে সেবা দিতে গিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে কোভিড-১৯ ইউনিটে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্স করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। 

সোমবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসাপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক নেহারী রাণী দাস।
 

নিহত নাসিমা পারভীন (৩৮) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের জিন্নাত আলী মজুমদারের স্ত্রী।

নেহারী রাণী দাস জানান, সিলেটের করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত হন।

গত ২ জুলাই তিনি শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেলা সাড়ে ১১টায় নগরীর মানিকপীর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এদিকে নাসিমা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

No comments:

Post a Comment

Pages