দক্ষিণ সুরমায় খুন : ওসি খায়রুলকে ডিবিতে বদলি, আখতার নতুন ওসি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 13 July 2020

দক্ষিণ সুরমায় খুন : ওসি খায়রুলকে ডিবিতে বদলি, আখতার নতুন ওসি

দক্ষিণ সুরমায় খুন : ওসি খায়রুলকে ডিবিতে বদলি, আখতার নতুন ওসি
নিজস্ব সংবাদদাতা : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজলকে ডিবিতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন এসএমপির মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন।

ট্যাংকলরী শ্রমিকদের দাবির প্রেক্ষিতে পুলিশ কমিশনারের নির্দেশে সোমবার (১৩ জুলাই) তাকে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়।

 

বদলির ঘটনাটি  নিশ্চিত করেণ সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার পিপিএম।

গত শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনকে ছুরিকাঘাত করে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর রাত থেকে ট্যাংকলরী শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে সিলেটের সকল প্রবেশদ্বার বন্ধ করে দেন।

পরে শনিবার (১১ জুলাই) দুপুরে শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ক্ষমতাসীন রাজনৈতিক নেতারা। ওই দিন প্রশাসনের কাছে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, থানার সেক্টেন্ড অফিসার রিপন দাস ও দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার এবং প্রথম সারির আসামিদের গ্রেফতারসহ ৩ শর্তে অবরোধ তুলে নেন।

তবে তারা পুলিশের ৩ কর্মকর্তার প্রত্যাহার দাবি করলেও রিপন আগেই বদলি হয়ে যান। দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ বহাল আছেন। কেবল ওসি খায়রুল ফজলকে প্রত্যাহার নয় বদলি করা হয়েছে।

এদিকে, শনিবার (১১ জুলাই) সকালে নিহতের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদি হয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানায় ১৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।  ওই মামলায় এজাহারভূক্ত আসামি নোমান ও জড়িত সন্দেহে সাদ্দাম হোসেন নামে আরেকজনকে গ্রেফতার করে। তাদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার দুপুরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভ মিছিলটি নগরের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভা থেকে শ্রমিকরা ইকবাল হোসেন রিপন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে তারা কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন।

No comments:

Post a Comment

Pages