বহির্বিশ্ব ডেস্ক : কোভিড-১৯ ভাইরাস সংক্রমণে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ১০০ জন। আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ২৭ হাজার ৩৪০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লাখ ৫৭ হাজার ৫৫৯ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ১৯ হাজার ৯৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৫৬ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫৮৫ জনের। আর আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৪ হাজার ৭৬৯ জন।
তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ১৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ২৫১ জন।

No comments:
Post a Comment