টাকা দিয়ে তৈরি তোড়া প্রেমিকাকে উপহার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 29 June 2020

টাকা দিয়ে তৈরি তোড়া প্রেমিকাকে উপহার

টাকা দিয়ে তৈরি তোড়া প্রেমিকাকে উপহার
বহির্বিশ্ব ডেস্ক : মনের মানুষের জন্য কত কিছুই না করা যায়! তাই বলে টাকা দিয়ে বানানো ফুলের তোড়া? হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটল চীনে। এক ব্যক্তি তাঁর প্রেমিকাকে জন্মদিনের উপহার হিসেবে টাকায় সাজানো একটি বিশাল ফুলের তোড়া দিয়েছেন। যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় ৪৩,৮১,৮২৪ টাকা।
 

জানা গেছে, টাকা দিয়ে তৈরি ফুলের তোড়া যে হতে পারে, তা ভাবাই যায় না। এই তোড়াটি বানানোর জন্য ফুলের দোকান থেকে সাত জন কর্মীকে আনা হয়েছিল। তোড়াটি বানাতে সময় লেগেছে দশ ঘন্টা। চীনের চংকিং হোটেলের একটি ঘরে ওই অতি মূল্যবান উপহারটির পাশে দাঁড়িয়ে ছবিটি তুলেছে ওই মহিলা। ছবিটি এখন স্যোশাল মিডিয়াতে ভাইরাল।

No comments:

Post a Comment

Pages