রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১৩ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 21 May 2020

রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১৩

রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১৩
সময় ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে একটি রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের এ দুর্ঘনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান।
 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা থেকে রড বোঝাই ট্রাক রংপুরে আসছিল। ট্রাকের ওপর ২০ জনের বেশি মানুষ ছিল। দুপুরে পলাশবাড়ীর জুনদহ এলাকায় ট্রাকটি পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি উল্টো খাদে পড়ে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অন্তত পাঁচ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি। তবে হতাহতদের বাড়ি রংপুরসহ আশাপাশের জেলায়। তারা সবাই শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Pages