অবশেষে ভুয়া সিআইডি ও সংবাদকর্মী লিপি মাদকসহ গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 28 April 2020

অবশেষে ভুয়া সিআইডি ও সংবাদকর্মী লিপি মাদকসহ গ্রেফতার

অবশেষে ভুয়া সিআইডি ও সংবাদকর্মী লিপি মাদকসহ গ্রেফতার
সময় ডেস্ক : অবশেষে যশোরের সেই বহুরূপী লিপিকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। সে নিজেকে কখনো সংবাদকর্মী, কখনো সিআইডি, কখনো কলগার্ল, কখনো মানবধিকার কর্মী সেজে নানা অপরাধ করে বেড়াত। লিপি চৌগাছা উপজেলার মাসিলা গ্রামের মৃত- হানিফের মেয়ে।
 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে শহরের সাবেক উত্তরণ সিনেমা হল এলাকা থেকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেক ২৬ বোতল ফেনসিডিল ও ১ লিটার পানির বোতলে রাখা ফেনসিডিল উদ্ধার হয়েছে।

চৌগাছা থানার ওসির রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের উত্তরণ সিনেমা হল এলকায় অভিযান চালিয়ে আলোচিত মহিলা মাদক ব্যবসায়ী লিপি আক্তারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাম পানির বোতলে ১ লিটার এবং ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়িতে উপস্থিত অন্য তিনজন পুরুষ পালিয়ে যেতে সক্ষম হন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত লিপি যশোরের আলেচিত মহিলা মাদক ব্যবসায়ী। যে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি চৌগাছার একজন ইটভাটা ব্যবসায়ীর। মাদকগুলো যশোরে পাঠানোর উদ্দেশ্যে প্যাকেটকরণ চলছিল।

এই লিপি কিছুদিন আগে যশোর কোতয়ালী পুলিশের হাতে ওয়াকিটকিসহ গ্রেফতার হয়েছিলেন। কখনো সাংবাদিক বা কখনো সিআইডি পুলিশের পরিচয়ে ওয়াটকি নিয়ে যশোর জেলাসহ বিভিন্ন উপজেলায় একটি মোটরসাইকেল চালিয়ে দাপিয়ে বেড়াতেন। বিভিন্ন উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার সখ্যতা রয়েছে। লিপিসহ পলাতক তিনজনের নামে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিপির নামে যশোর কোতয়ালী থানায় মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি রিফাত খান রাজীব।

No comments:

Post a Comment

Pages