প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
রোববার (১০ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।
অভিনন্দন বার্তায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। গত দুই দশক ধরে এই ক্লাবটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অভিনন্দন বার্তায় তারা আরো বলেন, নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সামনের দিনগুলোতে আরো গতিশীল হবে। মহানগর বিএনপির দুই নেতা নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

No comments:
Post a Comment