জ্যৈষ্ঠ প্রতিবেদক : কষ্ট আছে বুকে কিন্তু মেনে নিলাম। খুশি হয়েও, অখুশি হয়েও আমরা নির্বাচনে ফলাফল মেনে নিয়েছি- সিলেটে ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে সিলেট মহানগর জামায়াতে ইসলাম। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায় উল্লেখ করে তিনি আরো বলেন, জামায়াত অনুগত বিরোধীদল হবে না। জামায়াত ভালো কাজের সাধুবাদ দিবে কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করবে, দরকার হলে রুখে দিবে।
সরকারের সাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সরকার বিরোধী দল দমন না করে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে।
সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে এর ক্ষতি ভোগ করবে দেশের প্রায় ১৮ কোটি মানুষ।
ইফতারে এগারো দল, বিএনপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাতে অংশ নেন।


No comments:
Post a Comment