আগামীকাল ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 10 November 2025

আগামীকাল ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


সময় ডেস্ক :
১১ কেভি ফিডার সমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না। মঙ্গলবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।


সোমবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।


বিজ্ঞপিতে বলা হয়, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর; 


১১ কেভি মুক্তিরচক ফিডারের মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক; 


১১ কেভি স্প্রীং টাওয়ার ফিডারের উপশহর ব্লক- ই, মেইন রোড, ব্লক-ডি, রোজ ভিউ পয়েন্ট এবং 


১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডারের রোজ ভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোড উভয়পাশ্ব এবং আশে-পাশের এলাকা সমূহে মঙ্গলবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।


নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। 


গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


No comments:

Post a Comment

Pages